চট্টগ্রামে ১৬ অস্থায়ী পশুর হাট বসাবে চসিক
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে চট্টগ্রাম নগরে ১৬টি অস্থায়ী পশুর হাট বসানোর উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। একই সঙ্গে নগরের সবচেয়ে বড় পশুর হাট সাগরিকা পশুর হাটের ইজারা সম্পন্ন হয়েছে ৮ কোটি ৮ লাখ টাকায়। ফলে কোরবানির আগেই বড় বাজারের ইজারা অনিশ্চয়তা কেটে গেছে।