পরীক্ষার আগের রাতে শিক্ষার্থীকে প্রশ্ন পাঠিয়ে বিপাকে শিক্ষক
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক মহাদেব রায়ের বিরুদ্ধে অর্ধবার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। বুধবার (১ জুলাই) সকালে অনুষ্ঠিত দশম শ্রেণির ইংরেজি প্রথম পত্রের পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে ফাঁস হওয়া অংশের হুবহু মিল পাওয়া যায়।