ব্রাজিল দলে জায়গা পেল না নেইমার
বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির শেষ ধাপে ঢুকে পড়েছে দলগুলো। মার্চের এই আন্তর্জাতিক উইন্ডোকেই ধরা হচ্ছে শেষ সুযোগ। এখানকার পারফরম্যান্স আর নির্বাচনের ওপরই অনেকটাই নির্ভর করছে কারা শেষ পর্যন্ত বিশ্বকাপের টিকিট পাবে। এই বাস্তবতায় ব্রাজিল দলে বড় চমক- স্কোয়াডে জায়গা হয়নি নেইমারের।