বিএনপি নেতার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ স্ত্রীর
ঝালকাঠি সদর উপজেলার গাবারামচন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রিয়াছুল আমিন জামাল সিকদারের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছেন তার স্ত্রী মিসাত জাহান। শনিবার (১৮ এপ্রিল) দুপুর ১২টায় ঝালকাঠি প্রেসক্লাবের কাজী খলিলুর রহমান মিলনায়তনে এক সংবাদ সম্মেলন করেন তিনি।