নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরব, আদালতে দাঁড়াব: সাকিব
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হলে দেশে ফিরে আদালতের বিচারপ্রক্রিয়ার মুখোমুখি হতে প্রস্তুত বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার সাকিব আল হাসান। একই সঙ্গে তিনি দেশের মাটিতে একটি বিদায়ী সিরিজ খেলতে এবং ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করার ইচ্ছার কথা জানিয়েছেন।