‘টাকা কি মরার পর দিবেন?’—বিস্ফোরক পোস্টে নাসুম
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মাঠে দারুণ পারফরম্যান্স দিয়ে আলো ছড়িয়েছিলেন জাতীয় দলের স্পিনার নাসুম আহমেদ। কিন্তু মাঠের সেই উজ্জ্বলতার বাইরে এবার উঠে এসেছে এক তিক্ত অভিজ্ঞতা। সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলা এই ক্রিকেটার বকেয়া পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ এনে সরব হয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।