নাসীরুদ্দীন পাটওয়ারীকে উদ্ধার করল সেনাবাহিনী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গিয়ে অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়েছেন নাসিরুদ্দীন পাটওয়ারী। এসময় তার ওপর হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন একই আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এই নেতা।