প্রার্থী ও নারীকর্মীদের নিরাপত্তা চেয়ে ইসিতে জামায়াতের চিঠি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে দলের প্রার্থী, কর্মী ও বিশেষ করে নারীকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে নির্বাচন কমিশনে (ইসি) চিঠি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (৮ ফেব্রুয়ারি) জামায়াতে ইসলামীর পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে এ সংক্রান্ত দাবি পেশ করেন।