চূড়ান্ত ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ১২ আয়োজক শহর
দীর্ঘ ২৪ বছর পর আবারও দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের মাটিতে বসতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপের আসর। ২০২৭ সালের এই বিশ্বকাপের আয়োজক হিসেবে তাদের সঙ্গে থাকছে নামিবিয়া। এরই মধ্যে টুর্নামেন্টের জন্য ১২টি আয়োজক শহর চূড়ান্ত করেছে আইসিসি।