ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় এসআইসহ ৩ জন প্রত্যাহার, মামলা দায়ের
বাংলাদেশ ক্রিকেটের উঠতি তারকা অফস্পিনার নাঈম হাসানকে ঘিরে চট্টগ্রামে ঘটে যাওয়া ঘটনাটি এখন ক্রীড়াঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। চলন্ত অটোরিকশা থেকে নামিয়ে তাকে মারধর ও পরে থানায় নিয়ে হেনস্তার অভিযোগ উঠেছে পুলিশের একাংশের বিরুদ্ধে।