নদীতে ভেসে উঠল ইট বাঁধা নবজাতকের মরদেহ
নেত্রকোনার পূর্বধলা উপজেলার কালিহর নদী থেকে ইটের সঙ্গে বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক নবজাতক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ জুন) সকালে উপজেলার হোগলা ইউনিয়নের কালিহরকান্দা গ্রামসংলগ্ন নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।