অবৈধ ড্রেজারের থাবায় ভিটেমাটি হারাচ্ছে শতাধিক পরিবার
মাদারীপুরের আড়িয়াল খাঁ নদীর ভয়াবহ ভাঙনে প্রতিনিয়ত বিলীন হচ্ছে বসতভিটা, আবাদি জমি, শিক্ষাপ্রতিষ্ঠান ও জনপদ। সদর উপজেলার ঝাউদি ইউনিয়ন এবং কালকিনি উপজেলার আলিনগর ইউনিয়নের নদীতীরবর্তী কয়েকটি গ্রামের শতাধিক পরিবার ভাঙনের ঝুঁকিতে দিন কাটাচ্ছে।