র্যাবের নজরদারিতে জামিনে থাকা শীর্ষ সন্ত্রাসীরা
জামিনে মুক্ত হয়ে বেরিয়ে আসা শীর্ষ সন্ত্রাসীদের ওপর কঠোর গোয়েন্দা নজরদারি বসানো হয়েছে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার (২ মে) সকালে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান র্যাবের মুখপাত্র এম জেড এম ইন্তেখাব চৌধুরী।