ধানমন্ডিতে সাংবাদিককে পেটালো জামায়াত কর্মীরা
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে মাহফুজুর রহমান শিশির নামের এক সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার (২৩ জুন) এ ঘটনা ঘটে। এতে ওই সাংবাদিক আহত হয়েছেন বলে জানা গেছে।