উৎসবমুখর পরিবেশে চলনবিলে বোরো ধান কাটা শুরু
শস্যভাণ্ডার খ্যাত চলনবিলাঞ্চলের দিগন্তজোড়া মাঠে এখন সোনালী ধানের মৌ-মৌ গন্ধ। দীর্ঘ প্রতীক্ষার পর কৃষকের ঘামঝরা সেই সোনালী স্বপ্ন ঘরে তোলার মহোৎসব শুরু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের কবিরগঞ্জ পয়েন্ট এলাকায় আনুষ্ঠানিকভাবে বোরো ধান কর্তন উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করা হয়।