বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করল সৌদি আরব
চলতি বছরের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের দক্ষতা ও সুশৃঙ্খলার ভূয়সী প্রশংসা করেছেন সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহ। একই সঙ্গে তিনি আগামীতে সার্বিক হজ ব্যবস্থাপনার উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন।