এআই দিয়ে সমুদ্র থেকে প্লাস্টিক সরাচ্ছে ‘দ্য ওশান ক্লিনআপ’
সমুদ্রের প্লাস্টিক দূষণ এখন বিশ্বের অন্যতম বড় পরিবেশগত সংকট। এই সমস্যা মোকাবিলায় প্রযুক্তির সহায়তায় এগিয়ে এসেছে দ্য ওশান ক্লিনআপ। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে তারা খুঁজে বের করছে কোথায় সবচেয়ে বেশি প্লাস্টিক জমছে এবং কীভাবে আরও দ্রুত তা অপসারণ করা যায়।