তিন নদীর পানি বিপৎসীমার ওপরে, নতুন এলাকায় বন্যার শঙ্কা
দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা ঢলের প্রভাবে বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। বর্তমানে তিনটি নদীর চারটি পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশাপাশি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ নদী স্টেশনে পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছে যাওয়ায় নতুন নতুন এলাকায় বন্যা ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।