প্রধানমন্ত্রীর নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগ শীর্ষ নিউজ সম্পাদকের বিরুদ্ধে
অনলাইন সংবাদমাধ্যম শীর্ষ নিউজ ও সাপ্তাহিক শীর্ষ কাগজের সম্পাদক মো. একরামুল হকের বিরুদ্ধে চাঁদাবাজি, অর্থ লেনদেন এবং প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ ও পদায়নে তদবিরের অভিযোগ উঠেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীর নাম ব্যবহার করে প্রভাব বিস্তারের চেষ্টার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।