বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ভারতীয় ক্রিকেটার
আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠ মাতানো ক্রিকেটার অভিষেক পোরেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। এক তরুণীর সঙ্গে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক এবং ধর্ষণের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। মঙ্গলবার মগরা থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। অভিষেকের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করা হয়েছে। মঙ্গলবারই তাকে চুঁচুড়া আদালতে হাজির করার কথা রয়েছে।