এক্সক্লুসিভ পেমেন্ট ডিসকাউন্ট নিয়ে এলো দারাজ
দেশের সর্ববৃহৎ অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ শুরু করতে যাচ্ছে বছরের অন্যতম প্রতীক্ষিত ক্যাম্পেইন ‘৮.৮ গ্রেট ৮ সেল’। ‘মোর ব্র্যান্ডস, মোর ডিলস, মোর টু লাভ’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এই ক্যাম্পেইনে দেশজুড়ে গ্রাহকদের জন্য থাকছে আকর্ষণীয় ছাড়, এক্সক্লুসিভ ব্র্যান্ড অফার এবং দারুণ সব শপিং অভিজ্ঞতা। আগামীকাল শুক্রবার (৭ আগস্ট) রাত ৮টা থেকে শুরু হয়ে বুধবার (১২ আগস্ট) পর্যন্ত চলবে এই ক্যাম্পেইন।