পদ্মার এক কাতলের দাম উঠল ৪২ হাজার টাকা
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার মাছের আড়তে ২৫ কেজি ওজনের একটি কাতল মাছ বিক্রি হয়েছে ৪২ হাজার ৫০০ টাকায়। রোববার (১৯ এপ্রিল) সকালে দৌলতদিয়া মাছ বাজারের রেজাউল মণ্ডলের আড়ত থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে ১ হাজাট ৭০০ টাকা কেজি দরে মাছটি কিনে নেন দৌলতদিয়া ৫ নম্বর ঘাট এলাকার সাকিল সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাজাহান শেখ।