সেই নিহত পীর শামীম জাহাঙ্গীরের দাফন সম্পন্ন
কুষ্টিয়ার দৌলতপুরে দরবারে হামলায় নিহত পীর শামীম জাহাঙ্গীরের দাফন সম্পন্ন হয়েছে। পারিবারিক ও সামাজিক সিদ্ধান্তে রোববার (১২ এপ্রিল) বাদ আসর নামাজের পর মুসলিম রীতি অনুযায়ী স্থানীয় ঈদগাহে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে দক্ষিণ-পশ্চিম ফিলিপনগর কবরস্থানে বিকেল সাড়ে ৫টার দিকে তাকে দাফন করা হয়।