রাজধানীতে আরও ৪ থানা স্থাপনের পরিকল্পনা রয়েছে: ডিএমপি কমিশনার
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার জানিয়েছেন, রাজধানীতে আরও চারটি থানা স্থাপনের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে একটির প্রস্তাব মন্ত্রণালয় পর্যায়ে পৌঁছেছে। বাকি তিনটি স্থাপনেরও কাজ চলছে।