হাদি হত্যার আসামিরা ভারতে কীভাবে, প্রশ্ন তৃণমূল কংগ্রেসের
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের দুই আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোহী আলমগীর হোসেন রোববার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে গ্রেপ্তার হন। এ নিয়ে রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস প্রশ্ন তুলেছে—কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর অধীনে থাকা বিএসএফের নজর এড়িয়ে কীভাবে দুই আসামি ভারতে প্রবেশ করলেন।