গ্যাস সংকট নিয়ে তিতাসের নতুন বার্তা
তিতাস গ্যাসের আওতাধীন এলাকায় আবাসিক, শিল্প, বাণিজ্যিক, বিদ্যুৎকেন্দ্র ও সিএনজিসহ সব ধরনের গ্রাহক তীব্র গ্যাসের স্বল্পচাপের মুখে পড়বেন বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৩০ জুলাই) এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এই তথ্য জানায়।