টিটন খুনে আলোচনায় সেই ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকা
তার পুরো নাম খন্দকার নাঈম আহমেদ টিটন। ২০০১ সালে সরকার ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকায় তার নাম ছিল ২ নম্বরে। তিনি মূলত ধানমন্ডি, নিউমার্কেট ও মোহাম্মদপুর এলাকার অপরাধ জগতের নিয়ন্ত্রক ছিলেন। দীর্ঘ ২০ বছর কারাগারে থাকার পর ২০২৪ সালের ১২ আগস্ট তিনি জামিনে মুক্তি পান।