অভিনেতা তারিকুজ্জামান তপন আর নেই
অভিনয়শিল্পী তারিকুজ্জামান তপন আর নেই। শুক্রবার (২৫ এপ্রিল) রাত ৮টা ৫ মিনিটে রাজধানীর আফতাবনগরে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন এই অভিনেতা।