ক্যাপ্টেন্স কার্ডের তীব্র সমালোচনায় বাংলাদেশের সাবেক পেসার
এবার ক্রিকেট মাঠের বাইরের এক সিদ্ধান্ত তৈরি করেছে ভেতরের অস্বস্তি। সাবেক অধিনায়কদের জন্য বিশেষ সুবিধা দিয়ে ‘ক্যাপ্টেন্স কার্ড’ চালু করেছে বিসিবির অ্যাডহক কমিটি, যার নেতৃত্বে আছেন তামিম ইকবাল। ১৬ এপ্রিল ২১ জন সাবেক অধিনায়কের হাতে এই কার্ড তুলে দেওয়া হয়। উদ্দেশ্য ছিল সম্মান জানানো, কিন্তু সেই উদ্যোগই এখন বিতর্কের কেন্দ্রে।