ঢাকাসহ ২৭ জেলায় তাপপ্রবাহ, কমবে কবে
ঢাকাসহ ২৭ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামীকাল রোববার (৫ এপ্রিল) থেকে চলমান এ তাপপ্রবাহের প্রভাব কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (৪ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক এসব তথ্য জানিয়েছে।