যা পারেনি ভারত-ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকাও, অস্ট্রেলিয়ায় সেটাই করল বাংলাদেশ
জশ হ্যাজলউডের শর্ট বলে কট বিহাইন্ড হয়ে ইবাদত হোসেন চৌধুরি ফিরতেই ৪২৬ রানে থেমেছে বাংলাদেশের প্রথম ইনিংস। স্কোরবোর্ডে রানের পাশে তখন জ্বলজ্বল করছে ১৩৮ ওভার। আর এই দীর্ঘ ইনিংসের পথেই অস্ট্রেলিয়ার মাটিতে দারুণ এক কীর্তি গড়েছে বাংলাদেশ।