অস্তিত্ব সংকটে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁতশিল্প
একসময় টাঙ্গাইলের গ্রামজুড়ে তাঁতের খটখট শব্দই ছিল জীবিকার সুর। সেই শব্দে মুখর থাকত জনপদ, আর টাঙ্গাইল শাড়ির সুনাম ছড়িয়ে পড়ত দেশ-বিদেশে। কিন্তু সময়ের পরিবর্তনে সেই ঐতিহ্য আজ অস্তিত্বের সংকটে। উৎপাদন খরচ বেড়েছে কয়েকগুণ, অথচ বাড়েনি তাঁতিদের মজুরি। ফলে সংসারের চাকা সচল রাখতে পূর্বপুরুষের শত বছরের পেশা ছেড়ে রিকশা, অটোরিকশা চালানো, চায়ের দোকান কিংবা দিনমজুরির মতো পেশায় ঝুঁকছেন অনেক তাঁতি।