যুক্তরাষ্ট্র থেকে লিমনের মরদেহ ঢাকায় পৌঁছাবে ৪ মে
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ ৪ মে সকাল সাড়ে ৮টায় ঢাকায় পৌঁছাবে বলে জানিয়েছেন ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মুর্তজা। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোর ৬টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান।