ছয়তলা বাড়ি সাততলা করতে গিয়ে বেরিয়ে এলো প্রকৌশলীর দুর্নীতির পাহাড়!
ঢাকা সিটি করপোরেশনের সাবেক এক সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এই সহকারী প্রকৌশলীর নাম মো. জাফর আহমেদ। তিনি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিপুল অর্থ, ধন-সম্পদের মালিক হয়েছেন বলে সরকারের বিভিন্ন দপ্তরে দেওয়া অভিযোগে উল্লেখ করা হয়েছে। সম্প্রতি রাজধানীর মিরপুরের আরিফাবাদ হাউজিংয়ে অবস্থিত ১ নম্বর রোডের হাউজ নম্বর এল-০৬ ‘সানাম ভিলা’ নামের ছয় তলা বাড়িটি বাড়িয়ে সাড়ে সাততলা করতে গেলেই ওই কর্মকর্তার দুর্নীতির তথ্য সবার সামনে আসে।