এইচএসসি পরীক্ষাকেন্দ্রের বাইরে বসার চেয়ার ও ছাউনি রাখার নির্দেশ
চলমান এইচএসসি পরীক্ষার কেন্দ্রগুলোর বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের ভোগান্তি লাঘবে প্রতিটি কেন্দ্রের বাইরে বসার চেয়ারসহ শেড বা ছাউনি স্থাপনের নির্দেশ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। একই সঙ্গে কেন্দ্রের বাইরের অনাকাঙ্ক্ষিত ভিড় ও শৃঙ্খলা নিয়ন্ত্রণে রোভার স্কাউট, গার্লস গাইড এবং বিএনসিসি সদস্যদের নিয়োজিত করার নির্দেশও দেওয়া হয়েছে।