ঢাকার দক্ষিণে ৬০ শতাংশ বাসায় মিলেছে ডেঙ্গুর লার্ভা: প্রশাসক
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) জরিপে নগরীর ৬০ শতাংশ বাসাবাড়িতে ডেঙ্গুর লার্ভা পাওয়া গেছে বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক আব্দুস সালাম। শুক্রবার (৫ জুন) সকালে ওয়ারীর সিলভারডেল প্রিপারেটরি অ্যান্ড গার্লস হাইস্কুলের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।