যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা
মুন্সিগঞ্জের গজারিয়ায় এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলার দড়ি বাউশিয়া গ্রাম থেকে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেন স্বজনেরা। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, রোববার রাত ১২টার দিকে পুলিশের তালিকাভুক্ত নৌ ডাকাত নয়ন-পিয়াস বাহিনীর লোকজন তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে তাকে নির্যাতন ও মারধর করে ফেলে রেখে যায়।