ডিএসসিসি নির্বাচনে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী আহ্বান এনসিপির
আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী আহ্বান করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর দক্ষিণ। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, জনগণের প্রত্যাশা ও নগরবাসীর কল্যাণে যোগ্য, সৎ ও জনমুখী নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যেই এই আহ্বান জানানো হয়েছে।