সড়কে ২ কনস্টেবলের মারামারি, বরখাস্তের পর বিভাগীয় মামলা
দায়িত্ব পালনরত অবস্থায় দুই ট্রাফিক কনস্টেবলের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। ঘটনাটি রাজধানীর গুলিস্তানের। সরকারি ইউনিফর্ম পরা এবং যানবাহন চলাচলকালে সড়কের প্রায় মধ্যস্থলে ট্রাফিক কনস্টেবল দিলীপ চন্দ্র ও নুরুজ্জামানের এই মারামারির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।