বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
| ২১ মাঘ ১৪৩২
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ ‘বর্জন’ করার ঘোষণা দিয়েছে পাকিস্তান সরকার। যদিও পুরো টুর্নামেন্টে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে, তবে শুধু ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্তে সায় দিয়েছে ইসলামাবাদ।
গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে পাকিস্তান সরকার। এর পর থেকেই শাস্তির আশঙ্কা নিয়ে আলোচনা বাড়ছে ক্রিকেট দুনিয়ায়। বিষয়টি ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট মহলে নানা আলোচনা-সমালোচনা চলছে।
দুয়ারে কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রতিযোগিতার ঠিক চার দিন আগে চূড়ান্ত দল ঘোষণা করল শ্রীলঙ্কা। গতকাল সোমবার ১৫ সদস্যের এই দল ঘোষণা করে দেশটির ক্রিকেট বোর্ড।
টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে কি না, এমন অনিশ্চয়তার অবসান ঘটিয়ে শ্রীলঙ্কায় পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। গতকাল সোমবার লাহোর থেকে উড়াল দিয়ে কলম্বোতে পৌঁছায় তারা।
টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে পাকিস্তান। তবে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্তকে ‘নাটক’ বলে আখ্যা দিয়েছেন ভারতের সাবেক অফস্পিনার হরভজন সিং। তার মতে, এই সিদ্ধান্তের কোনো যৌক্তিকতা নেই এবং এটি শুধুই দম্ভ প্রদর্শনের চেষ্টা।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে অস্ট্রেলিয়া শিবিরে দুশ্চিন্তার মেঘ। টুর্নামেন্ট শুরু হতে আর এক সপ্তাহও বাকি নেই, এর মধ্যেই বড় ধাক্কা খেল বর্তমান চ্যাম্পিয়নরা। পায়ের পেশির চোট কাটিয়ে উঠতে না পারায় বিশ্বকাপের শুরুর অংশে খেলতে পারবেন না অভিজ্ঞ পেসার জশ হেজেলউড।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত ঘিরে নড়েচড়ে বসেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবর অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে। তবে বৈঠকে কারা অংশ নেবেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার অবসান ঘটেছে। রোববার পাকিস্তান সরকার ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আলোচনার পর নিশ্চিত করা হয়েছে, বিশ্বকাপে অংশ নেবে পাকিস্তান। তবে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচটি বয়কট করার সিদ্ধান্তে অটল রয়েছে তারা।