বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
| ৮ শ্রাবণ ১৪৩৩
দেশে জ্বালানি তেলের কোনো ধরনের সংকট নেই। বর্তমানে ৩১ দিনের ডিজেল, ৩৬ দিনের অকটেন, ২০ দিনের পেট্রোল, ২০ দিনের জেট ফুয়েল, ৩৩ দিনের অকটেন ও ২৫ দিনের ফার্সেল ফুয়েল মজুদ রয়েছে। কিন্তু কেউ কেউ এ বিষয়ে গুজব ছড়াচ্ছে।
২০২৬ সালের জুন-আগস্ট মেয়াদে সারাদেশে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে বিভিন্ন পেট্রোলিয়াম পণ্য আমদানির অনুমোদন দিয়েছে সরকার। বাংলাদেশ সচিবালয়ে বুধবার (১০ জুন) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিজিপি) ২৬তম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা নিয়ে অনিশ্চয়তার মধ্যেই মঙ্গলবার (২ জুন) আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা কমেছে। আগের দিন বড় ধরনের মূল্যবৃদ্ধির পর বিনিয়োগকারীরা এখনো সতর্ক অবস্থানে রয়েছেন।
দেশের বাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যের হ্রাস-বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে এবং সরকারের স্বয়ংক্রিয় ফর্মুলার আলোকে ভোক্তা পর্যায়ে নতুন এ দাম নির্ধারণ করা হয়েছে, যা আজ সোমবার (১ জুন) থেকে কার্যকর হয়েছে।
উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৩৯.৫৭ টাকা কমিয়ে ১৬৫.৮৮ টাকা ।নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার (২৩ মে) এ কথা জানানো হয়েছে।
মধ্যপ্রাচ্যে সংঘাত ও হরমুজ প্রণালীর চারপাশের চলমান অশান্তির কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় চলতি মাসে তৃতীয়বারের মতো পেট্রোল ও ডিজেলের দাম বাড়িয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত তেল বিপণন কোম্পানিগুলো। শনিবার (২৩ মে) জ্বালানি তেলের এই নতুন দাম কার্যকর করার তথ্য জানিয়েছেন বিক্রেতারা।
মধ্যপ্রাচ্যের সংঘাতের অবসানের লক্ষ্যে আলোচনার সুযোগ করে দিতে ইরানের ওপর পরিকল্পিত হামলা স্থগিত করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরপরই মঙ্গলবার (১৯ মে) বিশ্ববাজারে কমে গেছে তেলের দাম।
ভারতে বাড়ল জ্বালানি তেলের দাম। শুক্রবার (১৫ মে) থেকে দেশটিতে পেট্রোল ও ডিজেলের দাম লিটারপ্রতি ৩ রুপি করে বাড়ানো হয়েছে বলে নিশ্চিত করেছে সংবাদ সংস্থা পিটিআই। আন্তর্জাতিক বাজারে তেলের দামের অস্থিরতার প্রভাবে দেশটিতে এই মূল্যবৃদ্ধি ঘটল বলে মনে করা হচ্ছে।