খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করলেন জোনায়েদ সাকি
‘আমাদের লক্ষ্য হচ্ছে একটা উৎপাদন এবং বিনিয়োগ সম্পন্ন একটা অর্থনীতি গড়ে তোলা’-ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন সভায় বক্তব্যে এ কথা বলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি আরও বলেন, ‘আমরা এক কোটি কর্মসংস্থান সরকারের অগ্রাধিকার। আর এটা বাস্তবায়ন করতে হলে বিনিয়োগ ছাড়া কোনো উপায় নেই।’