১ আগস্ট থেকে গণপরিবহণে জিপিএস বাধ্যতামূলক
দেশের সব গণপরিবহণে আগামী ১ আগস্ট থেকে জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) ডিভাইস সংযুক্ত করা এবং তা সচল রাখা বাধ্যতামূলক করা হয়েছে। গত ১১ জুন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এসংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারির পর সোমবার (১৫ জুন) গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।