চার দশকেও জৌলুসহারা জাসাস, জট আর জীর্ণতায় সাংস্কৃতিক সংগ্রাম
জাতীয়তাবাদী দর্শনের ভিত্তিতে চার দশকেরও বেশি সময় আগে জন্ম নেওয়া সংগঠনটির লক্ষ্য ছিল আকাশচুম্বী। লক্ষ্য ছিল সাংস্কৃতিক আন্দোলনের মধ্য দিয়ে তৃণমূল মানুষের কাছে জাতীয়তাবাদী আদর্শকে পৌঁছে দেওয়া। কিন্তু ৪৫ বছরের যাত্রাপথ শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন (জাসাস) আজ এক অদ্ভুত পরিস্থিতির চৌরাস্তায় দাঁড়িয়ে। যে প্রত্যাশা আর প্রতিশ্রুতি নিয়ে এর যাত্রা শুরু হয়েছিল, তা সময়ের আবর্তে যেন কেবল দলীয় সভার কোরাস গাওয়ার মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়েছে।