পশুর হাটে জাল নোটের সিন্ডিকেট বন্ধে ডিএমপির বিশেষ অভিযান
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর পশুর হাটগুলোকে ঘিরে সক্রিয় হয়ে উঠছে জাল নোট কারবারি চক্র। এই অসাধু সিন্ডিকেটের তৎপরতা বন্ধ করতে এবং সাধারণ ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযানে নেমেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।