ফুটবলার থেকে লেখক, নতুন ভূমিকায় মুসিয়ালা
মাঠে ঝলমলে পারফরম্যান্সে আগেই নজর কেড়েছেন বায়ার্ন মিউনিখের তরুণ তারকা জামাল মুসিয়ালা। তবে এবার তিনি আলোচনায় মাঠের বাইরের এক ভিন্ন উদ্যোগে। শিশুদের জন্য নিজের জীবনের গল্প তুলে ধরে বই লেখায় যুক্ত হয়েছেন এই মিডফিল্ডার।