হাসনাত আব্দুল্লাহর ওপর হামলায় জাতীয় যুবশক্তির তীব্র নিন্দা
কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জুলাই গণ-অভ্যুত্থানের নেতা হাসনাত আব্দুল্লাহর ওপর চট্টগ্রামে সংঘটিত মব সন্ত্রাস ও হেনস্তার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় যুবশক্তি। সংগঠনটি এ ঘটনাকে ন্যক্কারজনক ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী হিসেবে উল্লেখ করেছে।