বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন
বাধ্যতামূলকভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নবায়ন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডির ১৫ বছরের মেয়াদ শেষ হওয়ার পর অবশ্যই তা নবায়ন করতে হবে। একই সঙ্গে নবায়ন ও এনআইডি স্থানান্তরের জন্য প্রয়োজনীয় তথ্য, আবেদন প্রক্রিয়া এবং ফি-ও নির্ধারণ করা হয়েছে।