নির্যাতনের পর ঘরে বন্দি অন্তঃসত্ত্বার ৯৯৯-এ ফোন, অতঃপর...
মুন্সীগঞ্জের সিরাজদিখানে স্বামীর নির্যাতনের শিকার এক অন্তঃসত্ত্বা নারী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে উদ্ধার চাওয়ার পর অভিযান চালিয়ে তাকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত স্বামী আল-আমিনকে (৩২) গ্রেপ্তারও করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন। উপজেলার পশ্চিম রাজদিয়া এলাকায় বুধবার (২৪ জুন) সকালে ঘটনাটি ঘটেছে।