রোজা রাখায় দল থেকে বাদ, সেই হাদজামই এবার ইংলিশ প্রিমিয়ার লিগে
একসময় রোজা রেখে খেলতে চাওয়ায় দল থেকে বাদ পড়েছিলেন। সেই ঘটনাই তিন বছর পর আবারও আলোচনায় নিয়ে এসেছে জাওয়েন হাদজামকে। তবে এবার গল্পটা ভিন্ন! ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন ২৩ বছর বয়সী এই আলজেরিয়ান ডিফেন্ডারকে দলে ভিড়িয়েছে ৯৫ লাখ পাউন্ডে, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৫৮ কোটি টাকায়।